ছারছীনা দরবার শরীফে জুমার নামাজ আদায় ও মাজার জিয়ারত করলেন সোহেল মঞ্চ সুমন

 

ছারছীনা দরবার শরীফে জুমার নামাজ আদায় ও মাজার জিয়ারত করলেন সোহেল মঞ্চ সুমন

পিরোজপুর, নেছারাবাদ:মোঃ সাইফুল ইসলাম
পিরোজপুর–২ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আহাম্মদ সোহেল মঞ্চর সুমন শুক্রবার নেছারাবাদ উপজেলার ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফে জুমার নামাজ আদায় করেছেন। নামাজ শেষে তিনি শাহ সূফী নেছার উদ্দিন রহমাতুল্লাহ আলায়-এর পবিত্র মাজার জিয়ারত করেন।

মাজার জিয়ারত শেষে দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন বিএনপির এই মনোনীত প্রার্থী। এ সময় তিনি আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে সকলের দোয়া কামনা করেন।

দরবার শরীফ প্রাঙ্গণে উপস্থিত মুসল্লি, স্থানীয় আলেম-ওলামা, খাদেম এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন সোহেল মঞ্চ সুমন। তিনি বলেন, ছারছীনা দরবার শরীফ এ অঞ্চলের মানুষের আধ্যাত্মিক বিশ্বাস ও ধর্মীয় ঐতিহ্যের প্রতীক। এখানে এসে দোয়া করার মাধ্যমে তিনি দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যাশা ব্যক্ত করেন।

স্থানীয় সূত্র জানায়, সোহেল মঞ্চ সুমনের আগমন উপলক্ষে ছারছীনা দরবার শরীফ এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক মানুষের উপস্থিতি দেখা যায়। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

এ সময় বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ