পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নেছারাবাদ থানা স্বরূপকাঠী পৌর ছাত্রদলের নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর তারুণ্যের প্রতীক হিসেবে পরিচিত মোঃ ওয়াসীম।সর্বস্তরের জনগণকে
আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র মাহে রমজানের সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের শিক্ষাকে ধারণ করে ঈদুল ফিতর আমাদের জীবনে বয়ে আনে অনাবিল আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, ভালোবাসা এবং সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।তিনি আরও বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে সকল ভেদাভেদ ভুলে গিয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে হবে। বিশেষ করে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হোক এবারের ঈদের মূল প্রতিজ্ঞা।
0 মন্তব্যসমূহ